নিজস্ব প্রতিবেদক | ০২:১০ এএম, ২০২৪-০৯-২৩
সম্প্রতি রাঙামাটি শহরে সংঘটিত উপজাতি-বাঙালি সংঘর্ষে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষে আহত ব্যক্তিদের সাথে দেখা করে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দেন এবং চিকিৎসার বিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জনের সাথে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর মুহাম্মদ আবদুল আলীম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারী মানসুরুল হক, প্রচার সেক্রেটারী এডভোকেট মোঃ হারুন-অর-রশীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী এডভোকেট জিল্লুর রহমান, জামায়াত নেতা এডভোকেট রহমত উল্লাহ, জামশেদুল আজম, আব্দুর রাজ্জাক ও মনিরুজ্জামান প্রমূখ।
পরে নেতৃবৃন্দ সংঘর্ষে সময় ক্ষতিগ্রস্তদের দোকান-পাট ও বাড়ি-ঘর পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে আহতদের চিকিৎসা ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাঁরা বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট পতিত সরকারের দোসররা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করে উপজাতি-বাঙালি সংঘর্ষ বাঁধিয়ে ফায়দা লুটতে চায়। এমতাবস্থায় পার্বত্য এলাকার উপজাতি-বাঙালিসহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited