লংগদু'র কাপ্তাই লেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪২ এএম, ২০২৪-০৯-১৬

লংগদু'র কাপ্তাই লেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটির লংগদুতে নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শর্ট লেগে ট্রলারের চালক আব্দুল করিম (১৮)  নিখোঁজ হয়েছিলো।

সোমবার  (১৬ সেপ্টেম্বর)  সকালে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় নিখোঁজ হওয়া স্থানেই তাকে খুঁজে পাওয়া যায়। নিখোঁজ আব্দুল করিমের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যার অফিসটিলা এলাকায়।

সোমবার সকালে রাঙ্গামাটি থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল এসে সকাল ৮টার দিকে লেকে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে খোঁজে পায় ফায়ারসার্ভিস এর ডুবুরি দল।

নিখোঁজ আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানায়, সন্ধ্যায় আমার ছেলে  সোহেলের ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিন চালিত বোট নিয়ে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর লম্বা টানা বৈদ্যুতিক মেইন তারের সাথে শর্ট লেগে পানিতে পড়ে ডুবে যায় আমার ছেলে। পরে সকালে ফায়ারসার্ভিস এর লোকজন এসে ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা ও সচেতন মহল বিদ্যুৎ বিভাগ এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগ এতো ভয়ংকর ও বিপদজনক ভাবে কি করে বিদ্যুৎ এর মেইন তার  এতো বড় টানা দিয়ে নদীর এপার থেকে ওপার নেয়। শীঘ্রই এর সুন্দর সমাধান না করলে আন্দোলন গড়ে তুলবে।

উল্লেখ্য রবিবার  (১৫ সেপ্টেম্বর)  রাত আনুমানিক ৮ টার সময় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকার কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর টানা বৈদ্যুতিক তারে এঘটনা ঘটেছিলো।