নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৫ পিএম, ২০২৪-০৯-১৫
রাঙ্গামাটির লংগদুতে নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শর্ট লেগে ট্রলারের চালক আব্দুল করিম (১৮) নিখোঁজ রয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এঘটনা ঘটে।নিখোঁজ আব্দুল করিমের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যার অফিসটিলা এলাকায়।
নিখোঁজ আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানায়, সন্ধ্যায় আমার ছেলে সোহেলের ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিন চালিত বোট নিয়ে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর লম্বা টানা বৈদ্যুতিক মেইন তারের সাথে শর্ট লেগে পানিতে পড়ে ডুবে যায় আমার ছেলে। এখনো খোঁজে পাচ্ছিনা ছেলেকে।
স্থানীয়রা ও সচেতন মহল বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগ এতো ভয়ংকর ও বিপদজনক ভাবে কি করে বিদ্যুৎ এর মেইন তার এতো বড় টানা দিয়ে নদীর এপার থেকে ওপার নেয়। শীঘ্রই এর সুন্দর সমাধান না করলে আন্দোলন গড়ে তুলবে।
অপর দিকে লংগদুতে কাপ্তাই লেকে বিভিন্ন সময় দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিলো বেশ কয়েকজন। লংগদু ফায়ারসার্ভিস অফিসে কোনরকম ডুবুরি না থাকায় তারা উদ্ধার অভিযানে ব্যর্থ হয়েছে। এমন কি মাস কয়েক আগে ভাসান্যদম আক্কাস আলীকে তো এখন পর্যন্ত নদী গর্ভ থেকে খোঁজে পায়নি কেউ। দ্রুত ফায়ারসার্ভিসের জনবল নিয়োগ করার দাবী জানিয়েছে স্থানীয়রা।
বর্তমানে স্থাননীয়দের সহযোগীতায় স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited