বাঘাইছড়ি বিএনপির প্রতিবাদ 


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৭ পিএম, ২০২৪-০৯-১৫

বাঘাইছড়ি বিএনপির প্রতিবাদ 

১৩ই সেপ্টেম্বর বাঘাইছড়িতে সংগঠিত দুই গ্রুপের মারামারি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছে বাঘাইছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। প্রেরিত প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, সংবাদটিতে বাঘাইছড়ি পৌর বিএনপি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার নাম জড়িয়ে সংবাদটিতে পৌরসভার টোল কেন্দ্র নিয়ে যে সংঘর্ষের কথা উল্লেখ্য করা হয়েছে যার সাথে উপজেলা ও পৌর বিএনপির কোন ধরনের নেতা কর্মীর সম্পর্ক নেই।  টুল আদায়ের বিষয়টি ইতিমধ্যে মিমাংসিত, মূলত ফেসবুক এর ছবিকে কেন্দ্র করে সংঘর্ষটি হয়। 

উল্লেখ্য, রাঙামাটি জেলার বাঘাইছড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক আহত দুই জনের নাম মোঃ মোশাররফ হোসেন (২০) ও মান্না (২২), তাদের  বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুজনের মধ্যে মোঃ ইব্রহিম খলিল (৩৬)  প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। আর একজনের নাম জানা যায়নি। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় গ্রুপ মারামারি বন্ধ করলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে ‘জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকী, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের নেতা কর্মীকে শারীরিক নির্যাতন করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে শনিবার বাঘাইছড়ি পৌর বিএনপির সদস্য মো. নাছির, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. বখতেয়ারকে বহিস্কারের ঘোষণা দিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় পদ পরিচয় ব্যবহার করে আপনি মো. নাছির, সদস্য, বাঘাইছড়ি পৌর বিএনপি এবং মো. বখতেয়ার, যুগ্ম আহবায়ক, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দল রাঙামাটি পার্বত্য জেলা নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকী, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের নেতা কর্মীকে শারীরিক নির্যাতন করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। 

এরূপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে দলের সকল নেতাকর্মীকে বহু বার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনি দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করছেন। আপনার এ সকল কর্মকান্ড দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃংখলা রক্ষার প্রয়োজনে আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিস্কার করা হলো।