নিজস্ব প্রতিবেদক | ০১:০৫ এএম, ২০২৪-০৮-২৬
কাউখালীতে অসহায় ও দুস্থ তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার সকাল থেকে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও রাঙ্গামাটি জোন এর আয়োজনে কাউখালী ডিগ্রী কলেজে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন রাঙ্গামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি।
এ সময় সেবা নিতে আসা রুগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রাঙ্গামাটি সিএমএইচ এর স্ত্রী রোগ বিশেষজ্ঞ মেজর ডা. জান্নাতুন নাঈম। রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা রুগী থোয়াইপ্রু মারমা বলেন,পাহাড়ী ঢলে আমাদের ঘর বাড়ি সব ডুবে গিয়েছিলো দুইদিন আগে সেসময় সেনাবাহিনী আমাদের খাবার বিতরণ করছে আজ আবার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছে আমারা তাদের ধন্যবাদ জানায়।
রাঙ্গামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার সেনাবাহিনীর এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited