নুরুল কবির | ০২:৪২ এএম, ২০২৪-০৮-২৫
বান্দরবানে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে সরকারি বেসরকারি সম্পদ ক্ষতিসাধনসহ বেআইনী ভাবে মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রাণনাশের হুমকি প্রদান এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের দায়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও অন্তত ১০০-১২০ জনের অজ্ঞাত নামা মামলা করা হয়।
বুধবার (২২ আগষ্ট) দুপুরে মামলার বাদি হয়ে সদর থানায় এজাহার দায়ের করেন মো: শামীম হোসেন নামে এক ব্যক্তি। তিনি পৌর শহরে ৭নং ওয়ার্ডের শেরে বাংলা নগরে ওয়াবদা ব্রিজ এলাকার বাসিন্দা।
আসামীরা হলেন- মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌভর দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়া, রাজু বড়ুয়া, ফারুক আহম্মেদ ফাহিম, উমর ফারুক, হাকিম, আবু তৈয়ব চৌধুরী, মোহাম্মদ আরিফ, মো. তারেকুল ইসলাম, কাঞ্চন তংঞ্চঙ্গ্যা, রাশেদ চৌধুরী, অজিত কান্তি দাশ, মো. মহিউদ্দিন, আকাশ চৌধুরী, সাদ্দাম হোসেন, কাউন্সিলর উমর ফারুক, রফিকুল ইসলাম, আলমগীর ড্রাইভার, নুর মোহাম্মদ কালু, মোহাম্মদ নুরু, মোঃ হানিফ, আক্কাস আলী, আবু তাহের ওরফে মুরগী তাহের, মো. ইসমাইলসহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জন রয়েছে।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিন বলেছেন, আওয়ামী লীগের ২৮ নেতা কর্মীদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। আমরা সেটি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited