বাঘাইছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল; ৭২ ঘন্টার আল্টিমেটাম


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৭ পিএম, ২০২৪-০৮-১৬

বাঘাইছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল; ৭২ ঘন্টার আল্টিমেটাম

রাঙামাটির জেলার বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবীতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র-জনতা বিক্ষোভকারীরা।শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় চৌমুহনী শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিন করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ  সমাবেশ করে সাধারণ ছাত্র জনতা।

এসময় বিক্ষোভ সমাবেশে  উপস্থিত ছিলেন মো নাছির  মোঃ আবু জাহেদ, সেলিম জাবেদ, মোঃ হারুনুর রশিদ, মোঃ সবুজ মিয়া, কফিল নুর কবির উদ্দিন প্রমূখ।  

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্র সমাজ গণভবনের মতো পৌরসভায়ও সেই অবস্থা তৈরি করবে।

একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে অবৈধভাবে জোরপূর্বক বাঘাইছড়ি পৌরসভার চেয়ারে বসে মোঃ জমির হোসেন লুটপাট করেছে। সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন করে এবং রাতারাতি অবৈধ টাকার পাহাড় গড়ে আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছে।  

২ বছরে এডিপির ৩ টি বিশেষ বরাদ্দের দেড় কোটি টাকার আত্মসাৎ করার অভিযোগও করে আন্দোলনকারিরা বলেন, পৌর কাউন্সিলদের সাথে সমন্বয় না করে নিজের ভূয়া প্রকল্প বানিয়ে নিজে টাকা গুলো আত্মসাৎ করে। যাহা তদন্তে বেরিয়ে আসবে তলের বিড়াল।