বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে রাঙামাটিতে জনসচেতনতামূলক সমাবেশ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০৮ পিএম, ২০২৪-০৭-২৮

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে রাঙামাটিতে জনসচেতনতামূলক সমাবেশ

পাহাড়ের নির্মল সবুজ পরিবেশ গড়ার প্রত্যয় নিয়ে বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবস উপলক্ষে রোববার (২৮ জুলাই) রাঙামাটিতে জনসচেনতামুলক মানববন্ধন সমাবেশ করেছে দুইটি পাহাড়ি সংগঠনের কয়েকশো নেতাকর্মী। 

 

শহরের প্রবেশমুখ মানিকছড়ি এলাকায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দপ্তর সম্পাদক পিংকি চাকমা, পিসিপির প্রতিনিধি জিফল চাকমা প্রমুখ। 

 

ঘন্টাব্যাপী অনুষ্ঠিতিএই মানববন্ধনে পাহাড়ের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফেস্টু ও প্লেকার্ড প্রদর্শন করা হয়। 

 

এসময় বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয়ের কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস ও পাহাড়ী ঝিরি ঝর্নাগুলো শুকিয়ে গিয়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যত্রতত্র প্লাষ্টিক পলিথিন ফেলার কারণে নদী নালা খাল ও জলাশয় দুষিত হচ্ছে। বক্তারা পরিবেশের বিপর্যয় ডেকে না আনতে সবাইকে আহ্বান জানান।