কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু


আলমগীর মানিক    |    ০৩:২৩ পিএম, ২০২৪-০৭-২৪

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে আট বছরের এক শিশু মারা গেছে। রাঙামাটি শহরের ১নং ওয়ার্ডস্থ ইসলামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ ইসমাঈল হোসেন(৮)। 


মঙ্গলবার দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করার সময় পানির নীচে তলিয়ে যাওয়ার বিষয়টি অবহিত হওয়ার পর রাঙামাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইউনিট সাব অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ডুবুরিদলের সদস্যরা সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ইসমাঈলকে উদ্ধার করে। 


রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ আলী জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।