আলমগীর মানিক | ০৩:১৫ পিএম, ২০২৪-০৭-১৫
আলমগীর মানিক
পার্বত্য চট্টগ্রাম থেকে চীনসহ বিভিন্ন দেশে নারী পাচারে জড়িত সিন্ডিকেট চক্রের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
পাহাড়ি বাঙালী সব সম্প্রদায়ের মানষের অংশগ্রহণে সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৫ বছরের অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ের হতদরিদ্র অসচেতন ও অশিক্ষিত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসহায় মেয়েদের চীনসহ বিভিন্ন দেশে পাচার করে আসছে।
বিভিন্ন গণমাধ্যমের কারণে সেটি এখন প্রকাশ পেয়েছে। পাচার হওয়া নারীরা হুমকির মুখে পড়েছে। পাহাড় থেকে নারী পাচার চক্র এটি এখনই রোধ করতে হবে। এখনই এ পাচারকারীদের রোধ করা না গেলে পার্বত্য চট্টগ্রাম বড় সংকটের মুখে পড়বে।
এসকল ঘটনায় এখনো বড় বড় মাফিয়া চক্রের সদস্য ধরা পড়েনি। তাদের ধরে এ জঘন্য কাজ যারা করছে তাদের শিকড় নির্মুল করতে হবে। না হলে এরা আবার মাথা গজিয়ে উঠবে বলেও মন্তব্য করেছেন বক্তারা।
শিক্ষাবিদ শিশির চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিএইচটি উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক আইনজীবী সুস্মিতা চাকমা, শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী আইনজীবী পারভীন আক্তার, সমাজকর্মী প্রীতিময় চাকমা, নবাশীষ চাকমা। মানববন্ধনে সঞ্চালনা করেন মুকুল কান্তি ত্রিপুরা ও কেয়া চাকমা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited