নিজস্ব প্রতিবেদক | ১২:১৮ এএম, ২০২৪-০৭-১৫
শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকুরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবীতে রাঙামাটিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ জুলাই) বিকাল ৪টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে ও আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙামাটি পৌর চত্বর হতে মিছিলটি শুরু হয়ে কাঁঠালতলী হয়ে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমহনীতে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
রাঙামটি জেলা ছাত্রলীগের সভাপতি রণি হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ চাকমার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে মিথস্ক্রিয়া, আলোচনা, মতামত গ্রহণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির একটি গ্রহণযোগ্য সুরাহা, যৌক্তিক সমাধান, জনদুর্ভোগ এড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে আজকের এই মিছিল ও সমাবেশ।
আন্দোলন আন্দোলন খেলায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কারও কোনো কথা থাকলে তা আদালতে বিস্তারিত বলা যাবে। সেখান থেকেই আসবে বিষয়টির যৌক্তিক সমাধান হবে। তাই বক্তারা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলনকারীদের বিরত থাকার আহব্বান জানান।
এদিকে বর্তমান সরকার শিক্ষার্থীদের কোটা ইস্যুর দাবির প্রেক্ষিতে কাজ করছে বলে জানিয়ে সকলকে তাদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি রণি হোসেন।
এছাড়াও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আল্লাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited