নিজস্ব প্রতিবেদক | ০১:২৪ এএম, ২০২৪-০৭-০৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম।
এতে বিএনপির কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুবদল সাধারন সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েমসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে সরকার আটক করে রেখেছে। এরশাদ বিরোধী আন্দোলনসহ নানা আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন নেত্রী, সরকার তাকে ভয় পায়। এজন্য অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে ফ্যাসিষ্টবাদ কায়েম করেছে।
তারা আরো বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তা পতন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited