নিজস্ব প্রতিবেদক | ০১:১২ এএম, ২০২৪-০৭-০৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন ০৯ নম্বর ওয়ার্ড বালুখালী এলাকায় খেলা করার সময় পানিতে ডুবে সুহামণি চাকমা(১১) নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার(০৩ জুলাই) সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসীদের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, সন্ধ্যার সময় বঙ্গলতলী ইউনিয়নে ষষ্ঠী শ্রেনীর এক ছাত্রী খেলতে গিয়ে পানি ডুবে মারা গেছে। পরপর দুটি শিশু পানিতে ডুবে নিখোঁজ ও মারা যাওয়ায় বিষয়টি খুব দুঃখজনক। পানি বাড়লে অভিভাবকদের নিজ নিজ সন্তানের একটু খেয়াল রাখা দরকার।
এদিকে, গত মঙ্গলবার(০২ জুলাই) বিকালে ৫ টার দিকে বন্ধুদের সাথে বাঘাইছড়ি আবাসিক স্কুল পাশে বন্যার পানি দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে পা পিছলে পানির স্রোতে ভেসে গিয়ে বাঘাইছড়ি গ্রামের ৮ ম শ্রেনির ছাত্র কৃতিত্ব চাকমার ও এখনো খোঁজ মিলেনি। নিখোঁজ কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর পড়ুয়া ছাত্র।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited