আলমগীর মানিক | ০৭:১৮ পিএম, ২০২৪-০৬-১৫
আলমগীর মানিক
রাঙামাটির লংগদু’য় কাপ্তাই হ্রদে চলাচলের সময় দেশীয় যাত্রীবাহি বোট আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে বজ্রপাতের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে।
এই ঘটনায় বোট চালক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। একই সময়ে লংগদু উপজেলাধীন করল্যাছড়ির চেয়ারম্যান টিলায় বজ্রাপাতের আঘাতে আরো এক গৃহবধু নিহত হয়েছে।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।
শনিবার কোরবানের হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোট বজ্রপাতের কবলে পড়ে। ঘটনাস্থলে বোট চালকসহ চারজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন,জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০)।
ো
এঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে এখনো পাওয়া যায়নি। নিখোঁজ আক্কাস আলীকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
অপরদিকে, লংগদুর করল্যাছড়ির চেয়ারম্যান ঘাট এলাকায় বজ্রপাতে রিনা বেগম (৩৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুর ৩টার সময় আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা ১নং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রীরি নিজের বসত ঘরের বারান্দায় অবস্থান করার সময় বজ্রপাতের আঘাতে নিহত হন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited