আলমগীর মানিক | ০৪:৩০ পিএম, ২০২৪-০৬-১২
আলমগীর মানিক
পাহাড়ে মানব পাচার হচ্ছে এই ধরনের খবর প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে মন্তব্য করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পাহাড় থেকে নারী পাচারের সুনির্দিষ্ট্য তথ্য পুলিশ ও প্রশাসনকে প্রদান সহযোগিতার আহবান জানিয়েছেন।
বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, পাহাড় থেকে বর্তমানে নারী পাচার হচ্ছে এই ধরনের তথ্য প্রায় প্রতিদিনই পাচ্ছি, ইতোমধ্যেই নারী পাচারের ঘটনায় বেশ কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক জানান, পাহাড়ে নারী পাচারের ঘটনা অত্যন্ত উদ্যোগজনক। এই ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট্য তথ্য প্রদানের জন্য রাঙামাটিবাসীর প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা পুলিশ সুপার মারুফ আহাম্মেদসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উদ্বর্তন কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণসহ গণমাধ্যমব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আগামী কোরবানী ঈদকে সামনে রেখে গরুর হাটের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণ, জেলা কারাগারের আসামী-কয়েদিদের মাদকমুক্ত রাখা, মাদক বিরোধী অভিযান জোরদার করাসহ রাঙামাটিতে চোরাচালান বিরোধী ট্রান্সফোর্সের অভিযানের মাধ্যমে সীমান্তে নজরদারি বৃদ্ধি, রাঙামাটিতে সহনীয় পর্যায়ে বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ চোরাচালানিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited