নিজস্ব প্রতিবেদক | ১২:৫১ এএম, ২০২৪-০৬-০৯
“স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক” প্রতিপাদ্য রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি ঘিরে একটি র্যালী বের করা হয়, র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, হেডম্যান-কার্বারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে।
নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে। প্রসঙ্গত, ভূমি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited