নিজস্ব প্রতিবেদক | ০৯:১৫ পিএম, ২০২৪-০৫-১৮
পারিবারিক ভূমি বিরোধকে কেন্দ্র করে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় বিক্ষোভ মিছিলসহ সংবাদ সম্মেলন করেছে আসামবস্তি নোয়াদাম ব্রাহ্মণটিলা এলাকার শতাধিক এলাকাবাসী। শনিবার দুপুরে তারা এলাকায় বিক্ষোভ মিছিল করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীরা অভিযোগ করে জানান, এলাকার জনৈক মোঃ আলী আকবর এবং মোঃ আজিজুর রহমান (কামরুল)গং এর অত্যাচার নির্যাতন নীপিড়নে এলাকাবাসীর কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। প্রতিনিয়তই এই পরিবারটির হাতে হামলা মামলার শিকার হচ্ছে নিরীহ এলাকাবাসীরা। শুক্রবার সন্ধ্যায়ও আলী আকবর গংদের হামলায় মারধরের শিকার হয়ে দুজন আহত হয়েছে। আহতরা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীরা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন পরিবারের উপর একাধিকবার হামলা মামলা করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করলেও আলী আকব্বর গংদের বিরুদ্ধে কোতোয়ালি থানা কোনো ব্যবস্থা নেয়নি।
এলাকাবাসীর অভিযোগ, আলী আকবর গংদের হামলায় আহত হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও অধ্যবদি পর্যন্ত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষনে তারা সংবাদ সম্মেলনে আয়োজন করেছেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কোতোয়ালি থানা ওসি মোহাম্মদ আলী'র কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশি সহযোগী না পাওয়ার বিষয়টি সঠিক নয়। আমরা এই বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যেই আমাদের একজন অফিসারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে। ওসি বলেন, এই ঘটনায় কোনো ধরনের পক্ষপাতিত্বে প্রশ্নই উঠেনা।
এদিকে সংবাদ সম্মেলনে অভিযুক্ত আলী আকবর এর সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা সত্য নয়। আমি এই ঘটনার সাথে জড়িত নই। তিনি বলেন, এটা আমার শশুর বাড়ির নিজস্ব ঝামেলা। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। সম্পূর্ন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য আমাকে জড়িয়ে কুৎসা রটাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত নাহিদা বেগম'র ছেলে সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিমল দে,মো কামাল, ফরিদ আহমেদ সামি, মৌসুমি দে, শিমুল দে সহ এলাকাবাসী।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited