আলমগীর মানিক | ০৮:২৬ পিএম, ২০২৪-০৫-১০
আলমগীর মানিক
রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলাে। রাঙামাটি রাবিপ্রবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে পাঠানো এক বার্তায় জানানো হয়, শুক্রবার (১০ মে ২০২৪) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রাঙামাটি শহরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও দুইটি উপ-কেন্দ্রে অনুষ্ঠিত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩,২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৪১৯ জন উপস্থিত ও ৭৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ৭৫.৫০%।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফোকাল পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় ভাইস চ্যান্সেলর দায়িত্বরত প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited