নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৭ পিএম, ২০২৪-০৫-০৮
বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাঙামাটির চার উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়ে চলছে গণনার কার্যক্রম। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরুত্তাপভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজনকে ছয় হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপরদিকে বরকল উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনর্নির্বাচন দাবি করেছেন আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা।
তিনি দাবি করেছেন, আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বিধান চাকমাকে জেতাতে ওই সংগঠনের সশস্ত্র কর্মীরা বিভিন্ন এলাকায় ভোটারদের চাপ প্রয়োগ, বাধা প্রদানসহ ভোটের পরিবেশ নষ্ট করায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল উপজেলাসহ ৪ উপজেলায় ১৯টি ইউনিয়ন এবং ৯২টি ভোটকেন্দ্রে রয়েছে।
এর মধ্যে ৫৬টি কেন্দ্র দুর্গম এলাকায়। ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ১১ হাজার ৬ জন। এবারের নির্বাচনে জুরাছড়ি উপজেলায় ৭টি ও বরকল উপজেলায় ২টিসহ মোট ৯টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে।
এই ৪ উপজেলায় ১২ জন চেয়ারম্যান, ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৩১ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited