আলমগীর মানিক | ০২:১২ এএম, ২০২৪-০৫-০৪
আলমগীর মানিক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩রা মে-২০২৪) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ২টি উপ-কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সর্বমোট ২,৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৯৯৭ জন উপস্থিত এবং ৭৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং উপস্থিতির হার ৭২.৭৮% বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ই ইউনিটের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডীন সহকারী অধ্যাপক ধীমান শর্মা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও তিনি দায়িত্বরত পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
ই ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী ১০ মে ২০২৪ তারিখ ঈ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited