নিজস্ব প্রতিবেদক | ১২:২২ এএম, ২০২৪-০৫-০৩
দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিস জটিলতায় ভুগে অবশেষে মারা গেলেন রাঙামাটির লংগদু উপজেলা প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ বেতার এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ওমর ফারুক মুছা।
বৃহস্পতিবার (২রা মে) বিকেল ৪টায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিভীর পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে সাংবাদিক মুছা স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক ওমর ফারুক মুছা (৪৮) লংগদু উপজেলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি বর্তমানে লংগদু প্রেসক্লাব সভাপতি, বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার লংগদু প্রতিনিধি। সাংবাদিকতার দীর্ঘ জীবনীতে স্থানীয় পত্রিকা, দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে লংগদু উপজেলা থেকে প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন।
সাংবাদিক ওমর ফারুক মুছার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সংগঠন লংগদু প্রেসক্লাব, রাঙামাটি সাংবাদিক সমিতি, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন, রাঙামাটি সাংবাদিক ফোরাম, দীঘিনালা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
লংগদু প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরমান খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিস জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আমাদের একজন সহকর্মীকে অকালে হারালাম। আগামীকাল শুক্রবার (৩ মে) লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে মুছা ভাইয়ের নিজ গ্রামে তাকে দাফন করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited