আলমগীর মানিক | ০১:২৬ পিএম, ২০২৪-০৫-০২
আলমগীর মানিক
রাঙামাটিতে বজ্রপাতের আঘাতে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার পৃথক স্থানে এই নিহতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে অন্তত সাতজন আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার সময় রাঙামাটি শহর সংলগ্ন সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয় নজির আহাম্মেদ(৫০) নামের এক ব্যক্তি।
ঘটনার পরপরই তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত জানিয়েছেন, নজির আহাম্মদ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন তবে তার শরীরে বজ্রপাতের আঘাতের সদৃশ কোনো চিহ্ন পাওয়া যায়নি।
অপরদিকে, বজ্রপাতের আঘাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা সদরের বড়াদম মুসলিম ব্লক এলাকায় বাহারজান নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নারী ও সাজেকের বেটলিং মৌজার লংথিয়ান পাড়ায় তোনিবালা ত্রিপুরা(৩৭) নামের নারী বজ্রপাতের আঘাতে নিহত হয়েছেন। একই সময়ে একটি গরু মারা গেছে বলে জানাগেছে। এছাড়াও বজ্রপাতের আঘাতে বাঘাইছড়িতে অন্তত ৭ জন আহত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদানের উদ্যােগ নেয়া হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited