নিজস্ব প্রতিবেদক | ১১:১০ পিএম, ২০২৪-০৪-২১
বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে নিহত সেনা সদস্য মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম সিএমএইচ থেকে এই সেনা সদস্যের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তাঁর আত্মীয় স্বজন ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।
পরে বাড়ির পাশে মসজিদের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ও সামরিক বাহিনীর পতাকায় আচ্ছাদিত সেনা সদস্য রফিকুল ইসলামের কফিনে গান স্যালুট দেন সেনাবাহিনীর একটি চৌকস দল। এ সময় বিওগলে করুণ সূর বেজে ওঠে।
জানাজার নামাজ শেষে সহকর্মীরা কাঁধে করে রফিকুলের কফিন কবরস্থানে নিয়ে যান। দাফন শেষে কবরে সেনা বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রফিকুল ইসলাম ২০০৫ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। মৃত্যুর আগে তার পদবি ছিল করপোরাল। তিনি বান্দরবানের রুমা উপজেলায় কাজ করতেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited