আলমগীর মানিক | ০৩:৫৩ পিএম, ২০২৪-০৪-১৮
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে সি আর মামলার পরোয়ানাভুক্ত সাত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। চন্দ্রেঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আনচারুল করিম আসামীদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি রাঙামাটির আদালত থেকে আমাদের থানায় আসামীদের গ্রেফতারের নির্দেশনা সম্বলিত ওয়ারেন্ট আসে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সমেয় চন্দ্রঘোনা থানার এস আই মকবুলের নেতৃত্বে এস আই মাহবুব, এএস আই তাহের, এএস আই মনির, এএস আই তপন সঙ্গীয় ফোর্সসহ রাইখালী ইউনিয়নের জগনাছড়ি, কারিগর পাড়া এবং রাইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সি আর মামলা নং- ৫০৯/২৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ক্য প্রু মার্মা, মাহলাচিং মারমা, অংছাইং মার্মা, থোয়াই চিং মার্মা, ক্যজইউ মার্মা,মইক্রাই মার্মা এবং সাচিংমং মারমাকে গ্রেফতার করা হয়। আসামীরা সকলেই কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের জগনাছড়ি এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited