নিজস্ব প্রতিবেদক | ০২:৪৮ এএম, ২০২৪-০৪-০৫
কেএনএফ এবার বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকার যৌথবাহিনীর একটি চেকপোস্টে হামলা করেছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে এই হামলা হয়। সন্ত্রাসীদের সঙ্গে বেশ কিছু সময় গোলাগুলি হয় যৌথ বাহিনীর। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান।
তিনি বলেন, 'গাড়ি চালিয়ে যৌথ চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।' পরে উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।
এর আগে রাত সাড়ে ৯ টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়।
থানচি বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় ১০ টার দিকে গোলাগুলি থামে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited