আলমগীর মানিক | ১০:৫৬ এএম, ২০২৪-০৪-০৪
আলমগীর মানিক
পাহাড়ের ঐতিহ্যবাহি বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংগ্রাই ২০২৪ উৎসব উপলক্ষে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য ভুলে সকলের সাথে আনন্দ ভাগাভাগী করে নেয়ার অভিপ্রায়ে রাঙামাটি সেনা রিজিয়নের আওতাধীন স্থানীয় পাহাড়ী অধিবাসীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রাঙামাটিস্থ সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ,এসপিপি, এএফডব্লিউসি-পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করেন। এসময় সেনারিজিয়নের উদ্বর্তন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।
এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রাঙামাটির রিজিয়ন কমান্ডার।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited