নিজস্ব প্রতিবেদক | ০৮:২৭ পিএম, ২০২৪-০৩-২৭
রাঙামাটির বিলাইছড়িতে আকস্মিক আগুনে অন্তত ৬টি বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। বুধবার দিনের শেষান্তে ইফতারপূর্ববর্তী সময়ে বিলাইছড়ি উপজেলা সদরের হাসপাতাল এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত হওয়ার কিছুক্ষনের মধ্যেই আগুনের লেলিহানশিখা চারপাশে ছড়িয়ে পড়ে।
উপজেলায় দমকল বাহিনীর উপকার্যক্রম নাথাকায় স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা দেড় ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে বসতঘরগুলো।
বিলাইছড়ির ইউএনও সিফাত উদ্দিন জানিয়েছেন, আমরা ঘটনার পরপরই দূর্ঘটনাস্থলে ছুটে যাই। আগুনে ক্ষতির পূর্নাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের থাকার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি।
কাল থেকে কিভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঘরবাড়ি তৈরির জন্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রাথমিকভাবে কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবার কেউ বলছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited