নিজস্ব প্রতিবেদক | ১০:২৫ পিএম, ২০২৪-০২-১৪
রাঙামাটির গুলশাখালীতে অবৈধভাবে খাস জায়গা-জমি দখলসহ মামলা দিয়ে স্থানীয় বাসিন্দাদের হয়রানিকারি মোঃ আলী, মাসুদ, কিতাব আলী গংদের বিচারের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
বুধবার বিকেলে গুলশাখালীস্থ চৌমুহনী বাজারে স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করে।
স্থানীয় ভূক্তভোগী, জনপ্রতিনিধি থেকে শুরু করে হেডম্যান-কার্বারী উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গুলশাখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হলেও জনৈক মোঃ আলী, মাসুদ ও কিতাব আলীগং গুলশাখালীর বিভিন্ন খাস জায়গা জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্নজনের কাছে বিক্রি করে আসছে।
এই চক্রটি এতোটাই প্রভাবশালী যে, তারা রাজনগর বিজিবি জোনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ঘর তুলে সেসকল জায়গাও বিক্রি করে দিচ্ছে। তাদের এহেন অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কথা বললে তারা স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে প্রতিনিয়তই হয়রানী করে আসছে।
এতে করে গুলশাখালী ইউনিয়নের শান্তিশৃঙ্খলার চরম ব্যাঘাত ঘটছে। তাই এলাকার শৃঙ্খলা বিনষ্টকারি মোঃ আলী, মাসুদ ও কিতাব আলী গংদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
এসময় বক্তব্য রাখেন হেডম্যান, স্থানীয় ইউপি মেম্বার, কার্বারীসহ ভূক্তভোগীর পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited