নিজস্ব প্রতিবেদক | ১১:২৮ পিএম, ২০২৪-০২-১১
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের গণ্ডারামছড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত ও জেএসএস সন্তু লারমা দলের সশস্ত্র গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ সংঘটিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী রবিবার বিকেলে এই বন্দুক যুদ্ধ সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সাজেক ইউনিয়নের সিয়ালদাহ লুই এলাকার মেম্বার জোপ্পুইথাং ত্রিপুরা গুলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন দুপুর ৩ টা থেকে থেমে থেমে আনুমানিক ২৫০-৩০০ রাউন্ড গুলাগুলির শব্দ শুনাযায়।
এসময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে ঘরে যাওয়ার পথে রোমিও ত্রিপুরা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিবির সিয়ালদাহ লুই বিওপিতে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাজেক রুইলুই অস্থায়ী হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবৃদ্ধ রোমিও ত্রিপুরা গণ্ডারামছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে।
সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল গুলাগুলির বিষয়টি শিকার করে বলেন আহত শিশুটির চিকিৎসার জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে গত ৪ ফেব্রুয়ারী সাজেকের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ এর দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা তবে এই হত্যাকান্ডের জন্য জেএসএস সন্তু লারমা দলকে দায়ী করে ইউপিডিএফ।
এদিকে মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবউদ্দিন তিন দিনের অবকাশ যাপনে সাজেক অবস্থান করছেন। ফলে সাজেক সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজড়ধারি বাড়ানো হয়েছে। এর মধ্যেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে ভয়াবহ এই বন্দুক যুদ্ধের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited