নিজস্ব প্রতিবেদক | ০২:০১ পিএম, ২০২৪-০২-০৫
রিকশা বিহীন রাঙামাটি শহরের অন্যতম প্রধান বাহন সিএনজি অটোরিক্সা সমিতির নেতৃত্বের প্রতি অনাস্থা এনে এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা মোঃ ইউনুছ মজুমদার।
সোমবার দুপুরে প্রতিবেদককে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে ইউনুছ জানিয়েছেন, আমি ডাকযোগে আমার পদত্যাগপত্র সমিতির সভাপতি সম্পাদকসহ উপদেষ্টাদের বরাবরে প্রেরণ করেছি।
পদত্যাগপত্রে ইউনুছ উল্লেখ করেন, বিগত ১৫/০১/২০১২ খ্রি: রোজ শনিবার অত্র সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে আমি দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হই। বর্তমানে অত্র সংগঠনের নিরীহ চালক শ্রমিকদের স্বার্থ-বিরোধী বিভিন্ন কার্যকলাপসহ আর্থিক অনিয়ম পরিলক্ষিত হয়। যাহা শ্রমিকদের স্বার্থে উন্নয়ন বা সংগঠন সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনায় বাঁধা গ্রস্থ হচ্ছে।
শ্রমিকদের স্বার্থে উন্নয়ন বা সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনায় বাঁধাগ্রস্থ হওয়ায় আমার দায়িত্ব প্রাপ্ত পদ হইতে স্বেচ্ছায় অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করেছি।
ইউনুছ জানান, আমি আমার চালক ভাইদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। তাদের স্বার্থরক্ষা আমি বর্তমানে কাজ করতে পারছিনা। কারন আমাদের সমিতির কার্যক্রম সন্তোষজনক নয় এবং সমিতির কার্যালয়ও বন্ধ থাকছে প্রায় সময়। তাই আমি নিজে থেকেই বর্তমান কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গতঃ এরআগেও রাঙামাটি অটোরিক্সা চালক ইউনিয়নের বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা এনে সংগঠনটির যুগ্ন সম্পাদক বেলাল হোসেন ও কার্যকরি সদস্য আবুল হোসেন পৃথক পদত্যাগপত্রের মাধ্যমে সংগঠন থেকে পদত্যাগ করেছেন জানাগেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited