আলমগীর মানিক | ০৫:০২ পিএম, ২০২৪-০১-২০
আলমগীর মানিক
গত কয়েকদিন সারাদেশের মত পার্বত্য রাঙামাটিতেও শৈত্যপ্রবাহসহ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার দুপুরে রাঙামাটি শহরের পাঁচ শতাধিক হতদরিদ্র শীতার্তকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রাঙামাটি কোতোয়ালী থানা প্রাঙ্গনে প্রার্ন্তিক পর্যায়ের দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম(বার)।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার বলেন বিগত এক সপ্তাহ ধরে সারাদেশের মত রাঙামাটি পার্বত্য জেলায়ও মৃদু শৈত্যপ্রবাহ সহ শীতের তীব্রতা বেড়েছে। এই তীব্র শীতে দুঃস্থ ও শীতার্ত মানুষদের একটি গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় তিনি রাঙামাটির বিত্তবানদের এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited