সারাদেশের ন্যায় রাঙামাটিতেও পালিত হয়েছে মহান বিজয় দিবস 


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩২ পিএম, ২০২৩-১২-১৬

সারাদেশের ন্যায় রাঙামাটিতেও পালিত হয়েছে মহান বিজয় দিবস 

আজ মহান বিজয়। সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে দিবসটি।  দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি মধ্যে দিয়ে  রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জেলার সর্বস্থরের সাধারণ মানুষ। 

শুরুতে প্রধানমন্ত্রী পক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পর পর জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,  জেলার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ জেলার সর্বস্থরের সাধারণ মানুষ। 

পুষ্পমাল্য অর্পণ শেষ চিং হ্লা মং মারি স্টোডিয়ামে  কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।