নিজস্ব প্রতিবেদক | ০১:৪৬ পিএম, ২০২৩-১১-৩০
হরতালের সমর্থনে রাঙামাটি শহরে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো:অলি আহাদের নেতৃত্বে বিএনপির হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাজবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে রাঙামাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হেলথ এলাকায় শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির,যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন,যুগ্ম সম্পাদক শাওন মেহেদী,যুগ্ম সম্পাদক ইমাম মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, দপ্তর সম্পাদক আব্দুল সালাম,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল,রাঙামাটি হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত,নানিয়রচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির ছাত্রনেতা জয় খাঁন,জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক অনিমেষ রায়,আপ্যায়ান বিষয়ক সম্পাদক সানি আহম্মেদ,জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইরফান,সহ-অর্থ সম্পাদক ওমর মোর্শেদ,কলেজ ছাত্রদলের বিবিএস(পাশ) কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম ফরহাদ,পৌর কৃষকদলের প্রচার সম্পাদক কামরুল হাসান রানা,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য অনতোষ দাশ অন্তু সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited