নিজস্ব প্রতিবেদক | ০৮:২৪ পিএম, ২০২৩-১১-২৯
পুলিশের ব্যাপক ধরপাকড়ের মধ্যেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বর্তমান সরকারের পদত্যাগের দাবি ও অবরোধ-হরতালের সমর্থনে রাঙামাটি শহরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের ছবি সম্বলিত একটি ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্রদল নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের কল্যাণপুরস্থ রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ঝটিকা মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি বিসিক কার্যালয়ের সামনের সড়কে এসে মিছিলটি শেষ করে।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা সিইসির ছবি সম্বলিত ফেস্টুনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ খোরশেদ আলম, মোঃ আব্দুল মজিদ নান্টু ও মোঃ আবু সুফিয়ান রেজা, রাঙামাটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন, জেলা ছাত্রদলের অধিনস্থ বিভিন্ন ইউনিটের সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited