আলমগীর মানিক | ০৫:১০ পিএম, ২০২৩-১১-০৪
আলমগীর মানিক
রাঙামাটি শহরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৪ নভেম্বর) বেলা আড়াইটার সময় শহরের প্রবেশমুখ ভেদভেদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরি মালা চাকমা(৩৫) ও ফড়ি চাকমা(৫০)। তারা উভয়েই সদর উপজেলাধীন সাপছড়ির যৌথখামার এলাকার বাসিন্দা।
নিহতের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত আছেন চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গুরুত্বর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া উচিত বলে জানিয়েছে জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা জানিয়েছেন, ভেদভেদী বাজারের পাশেই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণকাজে নিয়োজিত একটি ড্রামট্রাককে সাইট দিতে যাত্রীবাহি অটোরিক্সাটি রাস্তার পাশেই সাইট করাকালীন সময়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামি যাত্রীবাহি বিরতিহীন বাসটি (খাজা গরীবে নেওয়াজ, চট্টমেট্রো-জ-১১০০১৮) সিএনজি অটোরিক্সার পেছনে সজোরে ধাক্কা দিলে যাত্রীবাহি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে গুরুত্বর আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজন পাহাড়ি নারীকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, সিএনজি চালক পিন্টু চাকমা(২২), যাত্রী রিকন চাকমা(৩০), রিপন চাকমা(৪০) ও পরি চাকমা(৪০)।
এদিকে ঘটনার পরপরই রাঙামাটির পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানার ওসি’সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। দূর্ঘটনাকবলিত গাড়িগুলোকে রেকারের সাহায্যে রাস্তা থেকে তুলে নিয়ে রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited