নিজস্ব প্রতিবেদক | ০১:৪৯ পিএম, ২০২৩-১০-৩০
ঢাকায় বিএনপির সমাবেশে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার উদ্বেগ জানিয়ে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে রাঙামাটির বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রাঙামাটি প্রেসক্লবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহাম্মেদ এর সভাপতিত্বে ও বাসস প্রতিনিধি মনসুর আহাম্মেদ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক চৌধুরী হারুনুুর রশিদ, মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, উচিংছা রাখাইন কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণমাধ্যমের উপর নৃশংসতা চালিয়ে বিএনপি প্রমাণ করল তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়। দেশবিরোধী এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা।
এ সময় বক্তারা, ২৮শে অক্টোবরের রাজনৈতিক কর্মসূচীতে ন্যাক্কারজনক হামলা চালিয়ে কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে নিহত করায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited