নিজস্ব প্রতিবেদক | ০৯:০৬ পিএম, ২০২৩-১০-২৪
আসন্ন ঘূর্নিঝড় হামুর এর প্রভাবে পার্বত্য জেল রাঙামাটিতে সারাদিনই হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৈরি আবহাওয়ার কারনে রাঙামাটির কাপ্তাই হ্রদে যেকোনো সময় দূর্ঘটনা সংগঠিত হতে পারে এই আশঙ্কায় প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে আগামীকাল বুধবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ২৫ অক্টোবর- ২০২৩ তারিখ বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী পরিষেবাসহ সরকারী কাজে নিয়োজিত নৌযানসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
যেকোন জরুরি প্রয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধও জানানো হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited