মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১১:১৩ এএম, ২০২৩-১০-১৫
মজলুম ফিলিস্তিনিদের আত্মরক্ষার সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি, দখলদার ইসরাইল কর্তৃক নীরিহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ এবং মাসজিদুল আক্বসার পবিত্রতা রক্ষার দাবীতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও জেলা সর্বোস্তরের মানুষ।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ এর উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন জেলার সর্বোস্থরের সাধারণ মানুষ।
এতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
মানববন্ধনে ওলামা পরিষদ, ইসলামী সংগঠনের শত শত নেতাকর্মী সহ জেলার সর্বস্থরের সাধারন মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দ্রুত এক কাতারে আসার আহবান জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited