নুরুল কবির | ০৩:২৯ পিএম, ২০২৩-১০-১২
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে প্রায় ১৮কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুহালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফলক উন্মোচন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৮কোটি ৪১লক্ষ টাকা ব্যয়ে ৫টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭টি কাজের উদ্বোধন করেন।
পরে পার্বত্যমন্ত্রী পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ২কোটি ৪০লক্ষ টাকা ব্যয়ে ৪টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৩টি কাজের উদ্বোধন করেন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৭কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে একটি কাজের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে এক আলোচনা সভায় যোগ দেন পার্বত্যমন্ত্রী।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited