নিজস্ব প্রতিবেদক | ০২:৪৮ পিএম, ২০২৩-১০-১২
রাঙামাটি প্রতিনিধি: কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালী ব্লকের উত্তর দেবতাছড়ি ও ছোট পাগলি পাড়ার ৭৮ টি কৃষক পরিবারকে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় প্রত্যেক কৃষককে রবি মৌসুমের বিভিন্ন ধরনের বীজ, বিভিন্ন ধরণের ফলদ, ভেষজ ও মসলা জাতীয় চারা, পানির ঝাঝরি, বেড়ার নেট, জৈব সার ও রাসায়নিক সার, আদা হলুদ চাষের উপকরণসহ বিভিন্ন ধরণের কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন,কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক সামসুল আলম চৌধুরী ও কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই কৃষি উপকরণ তুলে দেন।
এসময় উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো: ইমরান আহমেদ বলেন, কাপ্তাই উপজেলার পুষ্টি ও মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য এই দুইটি গ্রামের ৭৮টি কৃষক পরিবারকে প্রশিক্ষণ প্রদান শেষে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited