নিজস্ব প্রতিবেদক | ০৫:০১ পিএম, ২০২৩-১০-১০
মো. গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে সেগুন কাঠ জব্দ করা হয়েছে। সম্প্রতি একটি অভিযানে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকার অবৈধ কাঠ উদ্ধার করা হয়।
সোমবার( ০৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চাইল্যাতলী বিজিবি ক্যাম্প হতে আনুমানিক ০২ কিঃমিঃ পূর্ব দিকে রাঙ্গাপানিছড়া নামক স্থানে একদল চোরাকারবারী কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর, রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্ট ও চাইল্যাতলী বিজিবি ক্যাম্প হতে একটি বিশেষ টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ রেখে দ্রুত পালিয়ে যায়। টহল দল উক্ত স্থান হতে আনুমানিক ১৯৫ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করতে সক্ষম হয়। বর্ণিত কাঠসমূহ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited