নিজস্ব প্রতিবেদক | ০২:১৪ এএম, ২০২৩-০৯-২৯
ঈদে মিলাদুন্নবী ও শুক্রবার শনিবার টানা তিনদিনের সরকারী ছুটিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকের উপচে পড়া ভিড় জমেছে। এরইমধ্যে বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক তাবুতে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন।
যারা রুম পেয়েছেন তাদের অনেকেই তিনমাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়েছেন। এদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবার হোটেল ও রিসোর্ট মালিকরা।
সাজেক এর পর্যটন ব্যাবসায়ি রিসোর্ট মালিক জেরি লুসাই জানান অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। সাজেকে বেড়াতে আসা হারুন রশীদ নামের এক পর্যটক বলেন সাজেকের বাড়তি নিরাপত্তা ও প্রকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেক সড়কের অবস্থা খুবই খারাপ দ্রুত সংস্কার না করলে দুর্গটনার আশংকা রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন টানা তিনদিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ তাই পর্যটকদের যাহাতে কোন ধরনের সমস্যা না হয় সেদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজড়ধারী বাড়ানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited