নিজস্ব প্রতিবেদক | ১১:০০ পিএম, ২০২৩-০৯-২৭
মানবতার সেবার উদ্দেশ্যে নিয়ে বিশ্বের বিত্তবান ব্যক্তিত্বদের নিয়ে গড়া লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং রাঙামাটি ফুরোমন এলিট এর ২০২৩-২৪ সেবা বর্ষের জন্য রাঙামাটি জেলায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে রাঙামাটি শহরের নিউ মার্কেটের আশিকা কনভেনশন হলের সম্মেলন কক্ষে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হন সমাজ ও উন্নয়নকর্মী আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কিংশুক চাকমা, অর্থ সম্পাদক নির্বাচিত হন বাঞ্চা খীসা। এ কমিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটি গঠন সভায় বক্তারা বলেন এ রয়েল ক্লাব বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। এ ক্লাব আর্ত মানবতার সেবায় কাজ করবে।
কমিটি গঠন অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ক্লাবের প্রতিনিধি পারভিন আক্তারসহ ক্লাব লায়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটি গঠন অনুষ্ঠানে কেক কাটা ও রয়েল বেল বাজিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় নতুন কমিটিকে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited