নিজস্ব প্রতিবেদক | ১১:০২ এএম, ২০২৩-০৯-২৫
বান্দরবানের রোয়াছড়িতে দাঁ দিয়ে কুপিয়ে ক্যথুই প্রু মারমা (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৪সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাছা ইউনিয়নের বৈক্ষ্যং পাড়ার এলাকায় লতাঝিড়িতে এই ঘটনাটি হয়। নিহত যুবক উজানী পাড়া ক্যবাইচিং মারমা ছোট ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে লতাঝিড়ি এলাকায় জুম ঘর থেকে বস্তাবন্দি অবস্থায়যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, গতকাল মদ্যপান অবস্থায় নিজেদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ের ক্যথুই প্রু মারমাকে (৩২) হত্যা করেন মংরেহ মারমা।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মদ্যপান অবস্থায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ক্ষোভে ক্যথুই প্রু মারমা (৩২)কে লতাঝিড়ি জুম ঘরে ডেকে নিয়ে যান ঘাতক মংরেহ মারমা। সে জুম ঘরে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থল তিনি পালিয়ে যান। স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দেন।
তারাছা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য উচিংমং মারমা জানিয়েছেন, গতকাল তাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। পরে লতাঝিড়ি এলাকায় জুম ঘরে ডেকে নিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা জুম ঘর থেকে বস্তা বন্দি অবস্থায় লাশ পাওয়া যায়।
রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কি কারণের এই ঘটনা ঘটেছে সেই ব্যাপারে পরে বিস্তারিত বলা যাবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited