নিজস্ব প্রতিবেদক | ০২:২০ পিএম, ২০২৩-০৯-২৪
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলাধীন দিশানপাড়া এলাকায় নানিয়ারচর জোন কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত মনিশ্যা চাকমা ওরফে অনিল স্থানীয় নানিয়ারচর সদর ইউনিয়নের রাঙ্গীপাড়ার বাসিন্দা বৃষমনি চাকমার পুত্র।
সেনাজোন থেকে জানা গেছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর রাতে নানিয়ারচর জোন এবং স্থানীয় থানা পুলিশের সহায়তায় দিশানপাড়া এলাকায় অভিযান পরিচালনার ফলে ইউপিডিএফ (মূল) দলের সেকশন কমান্ডার মনিশ্যা ওরফে অনিল চাকমা (৪০) কে আটক করতে সক্ষম হয়েছে।
আরো জানাগেছে,যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মনীশ্যা চাকমা (৪০) একটি বাড়িতে আত্মগোপন করে থাকলে ব্যাপক তল্লাশি ও অনুসন্ধানের পরে তাকে একটি.৩১৫ বোর রাইফেল (ইউএসএ এর তৈরী), ০১ টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড এ্যামুনিশন গুলি ও ০১ টি ওয়াকিটকিসহ জব্দ করা হয়।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কর্তৃক যৌথ অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল গুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited