নিজস্ব প্রতিবেদক | ১২:০১ এএম, ২০২৩-০৯-২১
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড.সেলিনা আখতারের ১ বছর পূর্তি উপলক্ষে রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি'র উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ১৯ সেপ্টেম্বর ২০২২ শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসারে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি,ম্যানেজেমেন্ট বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.সেলিনা আখতার।
সে অনুসারে তিনি বিগত ২০ সেপ্টেম্বর ২০২২ সালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন।
এদিকে তাঁর যোগদানে এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে প্রশাসনিক ভবন-১ এর সামনে উপাচার্য মহোদয় একটি গাছের চারা রোপন করেন।
এছাড়া রাবিপ্রবি'র কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মাননীয় ভাইস চ্যান্সেলরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। সাফল্যের এক বছর পূর্তি উপলক্ষে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপাচার্য মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited