গোলামুর রহমান-লংগদু | ০২:২৭ এএম, ২০২৩-০৯-১৯
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বীবীর লংগদু জোনের সহযোগীতায় আবারো লেখাপড়া শুরু করবেন শ্রিয়া মনি চাকমা ও মিটন চাকমা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু জোনের কনফারেন্স রুমে তাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়ার সময় তাদের লেখা পড়ার দায়িত্ব নেন জোন অধিনায়ক।
শ্রিয়া মনি চাকমা বাঘাছড়ি উপজেলার দূরছড়ি খেদারমারা ইউনিয়নের বাসিন্দা। সে ও তার পরিবার জোনে উপস্থিত হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সাহায্য চাইলে জোন অধিনায়ক সঙ্গে সঙ্গে তার লেখা পড়ার দায়িত্ব নিয়ে নেন এবং তৎক্ষনাৎ তাকে আর্থিক ভাবে সহযোগীতা করেন। অপরদিকে মিটন চাকমা সে লংগদু উপজেলার দাদী পাড়া এলাকার সুনীতি রঞ্জন চাকমার ছেলে, মিটন চাকমার বাবা একজন খেটে খাওয়া মানুষ তার ছেলেকে একাদশ শ্রেণীতে ভর্তি করাতে অপারগ হলে জোন অধিনায়কের কাছে আসে, জোন অধিনায়ক মিটন চাকমার একাদশ শ্রেণীতে ভর্তি এবং লেখা পড়া করানোর দায়িত্ব নেন। একই সময় তার অসুস্থতার জন্য তৎক্ষনাৎ তাকেও আর্থিক ভাবে সহযোগীতা করেন।
এবিষয়ে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এসকল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited