আইয়ুব চৌধুরী | ০৮:১১ পিএম, ২০২৩-০৯-১৬
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেছেন,যতদিন এই সরকারের পতন ঘটাতে না পারবো ততদিন রাজপথে থাকবো।’ শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির পরিচিত সভায় উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
এ সময় এ্যাড মামুন বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ। জনগণ ভোটচোর ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। তাদের ক্ষমতা থেকে নামাতে হবে। এ জন্য এবার ঢাকার মধ্যে তরুণরা রাজপথে নেমেছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে এ সরকারে পতন ঘটনো হবে। জাতীয় সরকার গঠন করা হবে। ঐক্যমতের ভিত্তিতে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করা হবে।’
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, দেশে তার আর কোনও চিকিৎসা নেই। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে। পারিবারিকভাবে এবং দলগতভাবে তাকে বিদেশে পাঠানোর দাবি করলেও সরকার তা মানছে না। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না।’
তিনি আরো বলেন‘এই অবৈধ সরকার ১৫ বছর ধরে জোর করে ক্ষমতায় আছে। তারা ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের নির্বাচিত দেখিয়েছে। ২০১৮ সালে আগের দিন ভোটের বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা ব্যাংক লাখ লাখ টাকা লুট করে বিদেশে পাচার করেছে। দেশে রিজার্ভ শূন্য হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় দুর্নীতিবাজ, লুটপাটকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে।’, ‘সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। যুবদল, ছাত্রদল আর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে রোডমার্চ শুরু হয়েছে। রংপুর থেকে এই আন্দোলন শুরু হলো। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শেখ হাসিনা, আপনি অবিলম্বে যদি পদত্যাগ না করেন, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা না ছাড়েন– লাখ লাখ জনতার যে উত্তাল তরঙ্গ তৈরি হয়েছে সারাদেশে, সেই তরঙ্গে ভেসে যাবেন। শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না।’
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুটু, সহ-সভাপতি বাবুল আলী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দেবজ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহেদুল আলম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মঞো মেম্বার,সাংগঠনিক সম্পাদক বাবলু, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন,বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী,উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, শ্রমিক দল, নুরুল আলম মেম্বার, ভূবন তনচংগ্যা সহ উপজেলা বিএনপির সকল সদস্য অংগ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited