আলমগীর মানিক | ০৬:০১ পিএম, ২০২৩-০৯-১৫
আলমগীর মানিক
দেশের ক্রীড়াঙ্গনকে সম্মৃদ্ধ করতে পার্বত্যাঞ্চলের সন্তানরা অত্যন্ত দাপটের সাথে তাদের অবস্থান সুদৃঢ় করছে মন্তব্য করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছানুসারেই দূর্গম পাহাড়ের ক্রীড়াঙ্গনের মেধাবী সন্তানদের খুজে বের করে আনতে সমতলের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও ঘরের কাছে খেলার মাঠ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, খেলাধুলার ক্ষেত্রে পার্বত্যাঞ্চল তথা রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানের খেলোয়ার ছাড়া জাতীয় পর্যায়ে দল গঠন করা একেবারে অসম্ভব।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইন্সটিউট এর মিলনায়তনে অনুষ্ঠিত নানিয়ারচর, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তুর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সরকার প্রথম পর্যায়ে রাঙমাটি সদর, লংগদু এবং কাপ্তাই উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম গড়ে দিয়েছে। বাঘাইছড়ি উপজেলাসহ অন্যান্য উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দেওয়া হবে।
রাঙামাটিস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর প্রকল্প পরিচালক মাহবুব মোর্শেদ খান।
এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী একযোগে নানিয়ারচর, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited