আলমগীর মানিক | ০১:১৬ পিএম, ২০২৩-০৯-১৩
আলমগীর মানিক
রাঙামাটি শহরের অদূরে কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে শান্তি জীবন চাকমা নামের এক জেলে পানির নীতে তলিয়ে গেছে। বুধবার সকাল ৬ টার সময় তিনি নদীর পানিতে তলিয়ে গেলেও বেলা সাড়ে এগারো টা তার খোঁজ পাওয়া যায়নি বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকা বালুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার বিপ্লব ত্রিপুরা।
তিনি জানিয়েছেন, শান্তি একজন জেলে। তার বাড়ি সদর উপজেলাধীন জীবতলী ইউনিয়নের বাকছড়ি এলাকায়। সে বেতনের বিনিময়ে রবিমোহন চাকমার নৌকায় জেলের কাজ করতো।
সকালে আমতলী এলাকায় কাপ্তাই হ্রদে জাল ফেলা হলে জালটি হ্রদের পানির নীছে গাছের গুড়িতে আটকে যায়। এসময় শান্তি রঞ্জন চাকমা জাল ছাড়ানোর চেষ্ঠায় পানির নীচে ডুব দেয়। একবার উপরে উঠে আবারো ডুব দেওয়ার পর সে আর উঠেনি।
এদিকে, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল গেছে। আমাদের পুলিশের টিমও ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। তাকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, ঘটনার পরপর সংশ্লিষ্ট্য এলাকার পাশের্^াক্ত রাজমন পাড়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তা নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বেলা সোয়া এগারোটা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছেনি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited